এম সাইফুুর রহমান নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি তারিখঃনাগেশ্বরীতে নৌকা মার্কার জনসভায় কুড়িগ্রাম -১ আসনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আসলাম হোসেন সওদাগরের জনসভায় তিনি বলেন, আমি আলাহ্র গোলাম আপনাদের গোলাম এই আসনে নৌকা মার্কায় আমাকে বিজয়ী করলে আলোকিত নাগেশ্বরী, ভ‚রুঙ্গামারী, দুধকুমর নদীর উপর ব্রীজ, কচাকাটা উপজেলা সহ বিভিন্ন উন্নয়ন করে মেম্বারদের মত আপনাদের সেবায় নিয়োজিত থাকব।
গতকাল নাগেশ্বরী ডি.এম একাডেমী ফুটবল মাঠে আওয়ামীলীগের জনসভায় তিনি উলেখিত কথাগুলো বলেন। উক্ত নির্বাচনী জনসভায় নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুর ইসলাম ম›জু মন্ডল, ভ‚রুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুননবী খোকন চৌধুরী, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, কুড়িগ্রাম আইনজীবি সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ স¤পাদক আওরাঙ্গজেব, লিটন চৌধুরী, আবুল কালাম আজাদ, মাজহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড আবু বক্কর সরকার। নির্বাচনী জনসভায় নাগেশ্বরী ও ভ‚রুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নৌকা মার্কা প্রতীক নিয়ে উলাসিত জনতা মিছিল, শ্লোগানে নির্বাচনী জনসভা মাঠে উপস্থিত হন এবং নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী বাংলাদেশ ছাত্রলীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করে।

