পার্বত্য চুক্তির পর পাহাড়ে যে শান্তির সুবাতাস বইছে- দীপংকর তালুকদার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৬, ২০১৮

পার্বত্য চুক্তির পর পাহাড়ে যে শান্তির সুবাতাস বইছে- দীপংকর তালুকদার

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটির লংগদুতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে লংগদু উপজেলা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মাইনী মুখ বাজার থেকে বিশাল র‌্যালিকরে সমাবেশ অংশ গ্রহণ করেন। 
নির্বাচনী প্রচারণা সভায় লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, ২৯৯নং আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাজুর সহ উপজেলার কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, পার্বত্য এলাকার শান্তি ও উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারর বিকল্প নাই। পার্বত্য এলাকায় যত উন্নয়ন হয়েছে সব কিছু শেথ হাসিনার হাত ধরের হয়েছে। পার্বত্য চুক্তির পর আর পাহাড়ে যে শান্তির সুবাতাস বইছে এটিও আওয়ামীলীগ সরকারের জন্য। পার্বত্য এলাকা এখনো অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছে তাই আওয়ামলীগ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত কওে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহŸান জানানো হয় সমাবেশ থেকে।

Post Top Ad

Responsive Ads Here