বিজয় দিবস নৌকা বাইচে মেহেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৬, ২০১৮

বিজয় দিবস নৌকা বাইচে মেহেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন

মেহের আমজাদ,মেহেরপুর-মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

 প্রতিযোগীতায় পৌরসভা দল পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গতকাল শনিবার বিকালে ভৈরব নদে মেহেরপুর জেলা প্রশাসন নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করে। নৌকা বাইচ প্রতিযোগীতায় সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভা অংশগ্রহন করেন। নৌকা বাইচ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। এসময় মেহেরপুর জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী,পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here