ফলোআপ:মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আব্দুর রশিদ স্ট্যান্ড রিলিজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৬, ২০১৮

ফলোআপ:মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আব্দুর রশিদ স্ট্যান্ড রিলিজ

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে মহিলা আনসার সদস্যদের যৌন হয়রানী করার অভিযোগে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আব্দুর রশিদকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে এক দাপ্তরিক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কমাড্যান্ট শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।একই সঙ্গে তাকে প্রধান কার্যালয়ে ক্লোজ করা হয়েছে। আগামি ১৭ তারিখের মধ্যে তাকে প্রধান কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে কুষ্টিয়া জেলা আনসাার ও ভিডিপি কমান্ড্যান্ট তরফদার আলমগীর হোসেনকে। তাঁকে মেহেরপুরে অতিরিক্ত দায়ীত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য মেহেরপুরে দুই মহিলা আনছার সদস্যকে কার্যালয়ে ডেকে নিয়ে তাদের কুপ্রস্তাব দেয় এবং যৌন হয়রানীর চেষ্টা করে। পরে বিষয়টি নিয়ে দলনেতাদের জানালে তাঁরা সমবেত হয়ে শুক্রবার সকালে থেকে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট আব্দুর রশিদের বিচার ও অপসারণ দাবি করেন।

Post Top Ad

Responsive Ads Here