ফরিদপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১৮

ফরিদপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


ফরিদপুর প্রতিনিধি  
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর প্রত্যয় নিয়ে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে শহরের থানা রোডে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দলটির নেতাকর্মীরা। পরে একটি র‌্যালীসহ শহরের কমলাপুর এলাকায় গণকবরে যায় তারা।

স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে একমিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করে অংশ নেয় জেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।

সেখানে গণকবরে ফুলেল শ্রদ্ধা জানায় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ পক্ষে তার কর্মীরা। এর পরে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, জেলা পুলিশের কর্মকর্তারা, রাজেন্দ্র কলেজ, ইয়াছিন কলেন, ফরিদপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ,সড়ক বিভাগসহ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সেখানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ সাকু প্রমুখ ।
সভার প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, "দেশের স্বাধীনতার জন্য অকাতরে বাঙালি জাতির আত্মদান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।" 

তিনি বলেন, "শহীদদের স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে পারলেই তাঁদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে। এ জন্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

Post Top Ad

Responsive Ads Here