ফরিদপুরের ভাঙ্গায় নৌকা ও স্বতন্ত্র দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫, মহাসড়ক অবরোধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১৮

ফরিদপুরের ভাঙ্গায় নৌকা ও স্বতন্ত্র দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫, মহাসড়ক অবরোধ


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের  ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাবর্দী এলাকায় স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের হামলায় নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহর পাঁচ সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্দ কাজী জাফরউল্লাহর সমর্থকরা শুক্রবার রাত পৌনে সাতটা থেকে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। 

ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন শেখ জানান, বিকালে গঙ্গাবর্দী ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে ২৫-৩০ জন কর্মী সমর্থক অবস্থান করছিল। এসময় ওই সড়ক দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের নেতৃত্বে একটি গাড়ী বহর যাওয়ার সময় কথাকাটাকাটির এক পর্যায়ে নিক্সন ও তার সমর্থকরা হামলা চালিয়ে আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর করে। এ হামলায় সাবেক জাতীয় পার্টির এমপি লুৎফর রহমান কালো ফারুকের ছোট ভাই জামাল আব্দুল বারী ভুইয়াসহ শেখ নুর আলম, কুদ্দুস মৃধা, কুদ্দুস ভুইয়া ও আব্দুল হালিম আহত হন। 

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী, এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ব্যাক্তিগত সহকারী মো. জাহিদুর রহমান রিয়ন গুলি করার অভিযোগ অস্বীকার করে জানান, সাংসদের বহর ওই সড়ক দিয়ে আসার সময় আওয়ামীলীগের কর্মী সমর্থকরা গতিরোধ করে আটকে দেয়। এসময় বহরে থাকা লোকজন গাড়ি মুক্তকরে নিয়ে আসে। এসময় স্বল্প পরিসরে ধাক্কাধাক্কি হয় বলে জানান তিনি। তবে কেউ আহত হয়নি বেল দাবী করেন তিনি। 

এ বিষয়ে আহত জামাল আব্দুল বারী (টিপু ভুইয়া) বলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সাহিনুর এর ভাইয়ের বিয়ের দাওয়াত খেয়ে নৌকার ক্যাম্পে বসা ছিলাম। এ সময় স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরী এসে নিজেই গাড়ী থেকে নেমে আমাকে মারধর ও গুলি করে এবং আমার গাড়ী ভাংচুর চালায়।

এদিকে নিক্সন চৌধুরী স্থান ত্যাগ করার পর তার সমর্থকরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহিনের বাড়ীতে হামলা চালায় এ সময় বর শেখ নুর আলম(২৮) গুরুতর আহত হয়। 

আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সি বলেন, স্বতন্ত্র এমপি আমাদের সমর্থককে গুলি করায় আমরা দ্রæত বিচারে মামলা করব এবং তার প্রার্থীতা বাতিলের দাবী জানাবো যদি প্রশাসন দাবী না মানে তাহলে আমরা তিন উপজেলা নিয়ে লাগাতার অবরোধ দিবো। 

এদিকে রাত সোয়া সাতটা থেকে ভাঙ্গা চৌরাস্তা এলাকার মহাসড়কের চারটি পয়েন্টে অবরোধ করে রেখেছে কাজী জাফরউল্রাহর সমর্থকরা। রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল। 
অপরদিকে রাত রাত সাড়ে আটটা থেকে নিক্সনের সমর্থকরা কাজী জাফরউল্লার বিভিন্ন নির্বাচনী ক্যাম্প ভাংচুর চালায়। একই সাথে তাদের সমর্থকদের বাড়ী-ঘড় ভাংচুররের ঘটনা ঘটে।  

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, গুলির বিষয়টি জানা নেই। সড়ক অবরোধ করে রেখেছে একটি পক্ষ যা অপসারণের চেষ্টায় রয়েছি।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল বাসার জানান, কয়েকজন রোগী আহত হয়ে আসলেও তাদের মধ্যে কেউ গুলিবিদ্ধ ছিল না।

Post Top Ad

Responsive Ads Here