এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন কুচকাওয়াজ ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস পালিত হয়েছে।
বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রিয় শহিদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবি সংগঠন গুলো পুষ্পস্তবক অর্পন করে। সকাল ৮ টায় নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালেকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুরুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন,উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাগেশ্বরী সরকারি কলেজ, নাগেশ্বরী মহিলা কলেজ, ডিএম একাডেমী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু বিতান, গোলাপ খা শিশু সদনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেন।

