কুড়িগ্রাম-১ আসনের নৌকা প্রার্থীর কর্মী সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১৭, ২০১৮

কুড়িগ্রাম-১ আসনের নৌকা প্রার্থীর কর্মী সমাবেশ

এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃদীর্ঘ ৩০ বছর পর হলেও নাগেশ্বরী-ভ‚রুঙ্গামারী নিয়ে কুড়িগ্রাম-১ আসনে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়াম্যান আসলাম হোসেন সওদাগর নৌকায় ভোট দিয়ে পিছিয়ে থাকা অবহেলিত এলাকার উন্নয়নের কাজগুলো করা ও জনগণের খেদমত করার সুযোগ করে দেন।

 গত রোববার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর হাই স্কুল মাঠে এক নির্বাচনী কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। নাগেশ্বরী উপজেলা ১টি পৌরসভা সহ ১৪টি ইউনিয়ন ও ভ‚রুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন সহ মোট ২৫টি ইউনিয়ন নিয়ে কুড়িগ্রাম ১ আসন। দীর্ঘ ৩০ বছর এই কুড়িগ্রাম-১ আসনটি জাতীয় পার্টির দখলে থাকায় এবারে নৌকা প্রতীক নিয়ে এ আসনে হাটে, মাঠে, ঘাটে, চায়ের দোকানে বিভিন্ন লোকালয়ে চলছে আলোচনা সমালোচনা। দীর্ঘদিন পর হলেও এ আসনটিতে নৌকা প্রতীক থাকায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উপজেলা সদর থেকে ২৪ কিলোমিটার দূরে দুধকুমর ও গংগাধর নদীর অপর প্রান্তে নারায়নপুর, কচাকাটা, বল্লভেরখাস, কেদার, বলদিয়া, চর ভ‚রুঙ্গামারী এসব নদী তীরবর্তী এলাকাগুলো সহ ২৫টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবিরাম ভাবে চলছে তার নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা। গোপালপুর হাই স্কুল মাঠের কর্মী সমাবেশে বেশ কিছু বিএনপির নেতাকর্মীরা আসলাম হোসেন সওদাগরের হাতে নৌকা উপহার দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। 

Post Top Ad

Responsive Ads Here