বেনাপোলে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১৭, ২০১৮

বেনাপোলে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি- যশোরের বেনাপোলে ফোরকান (৪৩) নামে এক ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। সোমবার সকালে আমড়াখালী বিজিবি চেকপোস্টে ভারত থেকে ঢাকায় যাওয়ার পথে পরিবহন থেকে এ ভুয়া কাস্টমস কর্মকর্তা কে আটক করেছে বিজিবি। আটক ফুরকান ঢাকা লালবাগের জিসানের পুত্র ।

বিজিবি জানায়, ভারত থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা পরিবহন আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসার পর চেকিং এর সময় তার কথাবার্তা গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহ হলে চ্যালেঞ্জ করে তার কাছ থেকে চট্টগ্রাম কাষ্টমস হাউজের ভুয়া আইডি কার্ড, মোবাইল সেট, চাদর, থ্রীপিচ পাওয়া যায়আমড়াখালী বিজিবি চেক পোষ্টের হাবিলদার সফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন আটককৃত ফোরকানকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here