মেহেরপুর জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৬, ২০১৮

মেহেরপুর জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী মুজিবনগরে বিজয়ের পতাকা উড়িয়ে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে--- আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

মেহের আমজাদ,মেহেরপুর- 
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি’র মত সন্ত্রাসি দল,তারেক জিয়ার মত যে পৃথীবির সেরা ধনি হওয়ার সপ্ন দেখে সাধারন জনগনকে মেরে, পুড়িয়ে লাঞ্চিত করে অধিকার হরণ করে তাদের বর্জন করতে হবে। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিতে হবে। আগামি ৩০ ডিসেম্বর যে ভোট হবে সেখানে একটি প্রতীকেই ভোট হবে। প্রথম রাজধানী মুজিবনগরে বিজয়ের পতাকা উড়িয়ে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল,শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস,সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু,জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমূখ।
বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তহমিনা আবেদীন,সাধারণ সম্পাদিক লাভলী ইয়াসমিন, যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরহাদ হোসেন এমপি’র পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য শামীম আরা হিরা, জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন ,সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানাসহ আওয়ামীলগী, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here