মেহের আমজাদ,মেহেরপুর-নারীর অধিকার অগ্রযাত্রাকে তরান্বিত করার লক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন ।এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর যুবমহিলা লীগের আয়োজনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও মেহেরপুরের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেত্রী মেহেরপুর-১আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেন এম.পি'র সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম-এর নেতৃত্বে¡ একটি মিছিল বের হয়। শহীদ ড.সামসুজ্জোহা নগর উদ্দ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ।
এসময় সেখানে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও জেলা পরিষদের সদস্য শামীম আরা হিরা, জেলা যুবমহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি বক্তব্য রাখেন।
এছাড়াও মিছিলে অন্যান্যের মধ্যে শহর যুবমহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু, সাধারন সম্পাদক মোমিনা খাতুন, সদর উ্পজেলা যুবমহিলা লীগের সভাপতি লতিফিন নেছা লতা,মোনাখালি ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি মরিয়ম খাতুন, দারিয়াপুর ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি শেফালী খাতুনসহ যুবমহিলালীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

