বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তরুন রাজনীতিবিদ জামাল হোসেনের জন্মদিন পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ১৫, ২০১৯

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তরুন রাজনীতিবিদ জামাল হোসেনের জন্মদিন পালন



ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের নগরকান্দার কৃতি সন্তান, তরুন রাজনীতিবিদ ও সমাজসেবক, বসুন্ধরা গ্রæপের নির্বাহী পরিচালক, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার জন্মদিন পালিত হয়েছে আজ। 

তার এই জন্মদিনটি নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে তার নিজ এলাকা ফরিদপুরের নগরকান্দা-সালথা ও ঢাকায়। 

এসব জন্মদিনে তরুন এ রাজনীতিবিদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নগরকান্দা-সালথা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জন্মদিনের শুভেচ্ছায় ভরে গেছে জামাল হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম। 

এদিকে তাকে শুভেচ্ছা জানাতে আসা সকলের উদ্দেশ্যে জামাল হোসেন মিয়া বলেন, এলাকার মানুষের কল্যানে সবসময় কাজ করতে চাই। বিগত দিনে যেভাবে আপনারা আমাকে সহযোগীতা করেছেন, আগামীতেও আমি আপনাদের ভালোবাসায় বাঁচতে চাই। সুখে এবং দুঃখে আপনাদের পাশে থাকতে চাই সবসময়। তিনি বলেন আমার পরিবার সারা জীবন আপনাদের জন্য কাজ করে গেছে। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়া দীর্ঘ ত্রিশ বছর চেয়ারম্যান ছিলেন। এছাড়া আমার দাদা তিনিও আপনাদের জন্য কাজ করে গেছেন সারাজীবন। আমিও যতদিন বাচঁবো এই পৃথিবীতে ততদিন আপনাদের জন্য কাজ করে যাব।   

জন্মদিনে জামাল হোসেন মিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন, নগরকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, সাংবাদিক সমাজ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ।

Post Top Ad

Responsive Ads Here