রাস্তায় পরে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীর চিকিৎসার ব্যবস্থা করলো টিম তরুছায়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ১৫, ২০১৯

রাস্তায় পরে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীর চিকিৎসার ব্যবস্থা করলো টিম তরুছায়া


ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুর শহরের নদী গবেষণা সংলগ্ন মহাসড়কের পাশে দীর্ঘদিন যাবত অসুস্থবস্থায় পরে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীর চিকিৎসার ব্যবস্থার দায়িত্ব নিলেন ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন টিম তরুছায়া। 

এর আগে ওই নারী সড়ক দূর্ঘটনায় পায়ে ক্ষত নিয়ে চিকিৎসা না নিয়ে সেখানে পড়ে ছিলেন। আর এ খবরটি ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার কাছে আসলে তিনি টিম তরুছায়াকে সেখানে পাঠিয়ে ওই নারীকে উদ্ধার করে। এসময় তার পা থেকে পঁচা দুঃগন্ধ বের হচ্ছিলো। 

সোমবার রাতে তাকে তারা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে চিকিৎসা ব্যবস্থা করা হয়। এদিকে চিকিৎসকরা তার শরীরের অবস্থা খুবই আশংকা জনক বলে জানিয়েছে। তবে ওই নারীর পরিচয় এখনো জানাযায়নি। 

এসময় উদ্ধার কাজে অংশ নেন তরুছায়া'র প্রতিষ্ঠাতা সভাপতি খালিদ মাহমুদ সজীব, সহ সভাপতি তানভির সাকিব, সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম ত্বহা, সহ সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান মাসুম প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here