টেংরাটিলা গ্যাসফিল্ডে আগুনের ১৩ বছর;পরিবেশ দূষনে বাড়ছে শ্বাসকষ্ট জনিত রোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ০৭, ২০১৯

টেংরাটিলা গ্যাসফিল্ডে আগুনের ১৩ বছর;পরিবেশ দূষনে বাড়ছে শ্বাসকষ্ট জনিত রোগ

হারুন অর রশিদ দোয়ারাবাজার-দেশের সর্ব বৃহৎ ঐতিহ্য বাহী গ্যাসফিল্ড টেংরা টিলা। আগুনের ১৩ বছরে ও নেই নতুন কোন উদ্যোগ। ২০০৫ সালের ৭ ই জানুয়ারীর এই দিনে আগুনের সুত্রপাত ঘটে। দীর্ঘ ১৩ বছরে টেংরাটিলা, ভুজনা, কালিকা পুর, আজব পুর,নুরপুর, গ্রামের ক্ষতি গ্রস্ত পরিবার গুলো হতাশায় দিন কাটাচ্ছে।

 এই সব এলাকার জনগণ  দিনের পর দিন নানাবিদ রোগে আক্রান্ত হচ্ছে। ২০০৫ সালে কয়েক দফা আগুনের ফলে টেংরাটিলা  গ্যাসফিল্ডের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে  প্রতিনিয়ত মাটি ফেটে বুধ বুধ  করে গ্যাস বের হয়ে পরিবেশ দুষনের সাথে,বাড়ছে শ্বাসকষ্ট জনিত রোগির সংখ্যা। ভারসাম্য হীন পরিবেশ বিপর্যয়। সাধারণ মানুষের ধারনা এভাবে অনিয়ম তান্ত্রিক ভাবে গ্যাসবের হতে থাকলে প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মানুষের মৃত্যুর ঝুকিঁ ও বেড়ে যাবে। ফলে ভয়াবয় ক্ষতির সম্মোখীন হতে পারে সুরমা ইউনিয়ন বাসী। বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে টেংরাটিলা গ্যাসফিল্ডটি। এখন গ্যাসফিল্ডের যন্ত্রপাতি গুলো মরিচিকা আর বনজঙ্গলের দৃশ্য বিরাজ করছে। ২০০৪ সালে ত্ৎকালিন বিএনপি সরকার কানাডিয়ান কম্পানি নাইকোর সাথে অবৈধ চুক্তির মাধ্যমে কার্যক্রম শুরু করলে তারা মোটা অংকের ঘুষ দূর্নীতির মাধ্যমে আগুন লাগিয়ে দেশের বৃহৎ গ্যাসফিল্ডটিকে অকেজো করে ফেলে।  এই গ্যাস ফিল্ডটি এক এক সময় বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন পিপিএল পাকিস্তান পেট্টোলিয়াম লিঃ, বিপিএল বাংলাদেশ পেট্রোলিয়াম লিঃ। পরর্বতীতে টেংরাটিলা গ্যাসফিল্ডের সাথে যুক্ত হয় বড়বন অক্সটেন তেল কম্পানি। টেংরাটিলা আগুন লাগার পর ঐ খানে আর কোন কার্যক্রম হয়নী। উপজেলার  দুটি স্থানে প্রাকৃতিক সম্পদের দুটি কুপ চালু হলে পাল্টে যাবে দেশ ও এলাকার চিত্র। বর্তমান সরকারের নিকট  দোয়ারাবাজার উপজেলা বাসীর দাবী অতিদ্রুত সময়ের মধ্যে পুনঃরায় টেংরাটিলা গ্যাসফিল্ডের কার্যক্রম চালু করে হাজার বছরের গ্যাসের চাহিদা পুরণও দোয়ারাবাজার কে শিল্পনগরী হিসাবে গড়ে তুলা।

টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বজলুল মামুন বলেন, আমরা মানববন্ধন করেছি, আগামীতে নতুন কর্মসূচী দিব। টেংরাটিলা গ্যাসফিল্ডে আগুনের কারণে এই এলাকার মানুষের অনেক ক্ষতি সাধন হয়েছে। আগুনে পুড়ে গেছে কাঠাল বাগান, আনারস বাগান, লেচু বাগান, মৎস্য চাষের পুকুর। বোর জমি শুকিয়ে হাজার হাজার একর ফসলী জমি পতিত গ্যাস এলোপাথারী ভাবে বের হয়ে পরিবেশ দূষণ ও শ্বাস কষ্ট জনিত রোগ বৃদ্ধি পেয়ে মানুষ মৃত্যুর ঝুকিতে রয়েছে।

এদিকে টেংরাটিলা গ্যাসফিল্ডে দায়িত্বরত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, টেংরাটিলা গ্যাসফিল্ডের নতুন কোন কর্মসুচী নেই, দেশও দেশের বাইরের আদালতে একাদিক মামলা রয়েছে। পরিবেশ দুষণে তিনি বলেন যারা পরিবেশ দুষণ নিয়ে কাজ করে, যারা এ বিষয়ে বিশেষজ্ঞ উনারাই বলতে পারবে কতটুকু ক্ষতি হচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, নাইকো দূর্নীতি মামলা দেশে ও বাইরের আদালতে প্রকৃয়া দীন রয়েছে,ঝুকি পুর্ণ বার্নিজ্যিক ভিত্তিতে যারা গ্যাস উত্তোলন করছে তাদেরকে বাদা দেওয়া হয়েছে তারা বাদা অমান্য করে বার্নিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। তাদের বিরোদ্ধে আইনানোগ ব্যবস্থা নেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here