দোয়ারা শিক্ষিকার বাসায় কিশোরীর রহস্য জনক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ০৭, ২০১৯

দোয়ারা শিক্ষিকার বাসায় কিশোরীর রহস্য জনক মৃত্যু

হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধি-দোয়ারাবাজার সদরের মধ্যবাজার  শিক্ষিকার বাড়াটিয়া বাসায় কিশোরীর রহস্য জনক মৃত্যু হয়েছে।

উপজেলার কাটাখালীস্থ মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সামসুন নাহারের বাসায় তারই বোনের মেয়ে এস এস সি পরিক্ষার্থী তামান্না জেনি (১৫) নামের ছাত্রীর রহস্য জনক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত্রের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় সুত্রে জানা যায় রবিবার সকাল ১০ টায় তামান্নার খালা মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সামসুন নাহার স্কুলে চলে গেলে তার বাসায় তামান্নার রহস্য জনক মৃত্যুর ঘটনাটি ঘটে। বেলা ১২ টার দিকে শিক্ষিকার ৬ষ্ট শ্রেণীর পড়ুয়া মেয়ে সামিয়া মীম তনি স্কুল থেকে বাসায় চলে এসে ঝুলন্ত লাশ দেখে বাসার দা দিয়ে গলায় পেচানো উড়নাটি কেটে লাশ মাটিতে নামায়। পরে আশপাশের লোক মারফত লাশটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রহস্য জনক মৃত্যুতে এলাকায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here