টাঙ্গাইলে ৯৯পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৯, ২০১৯

টাঙ্গাইলে ৯৯পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইলের কালিহাতীতে ৯৯পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব। গত মঙ্গলবার রাতে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর বিশেষ অভিযানে কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হচ্ছে হামিদপুর এলাকার দিনু মিয়ার ছেলে মো.বাচ্চু মিয়া (৪০)। 

এ ব্যাপারে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মো.হাসান আরাফাত জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে বাচ্চু মিয়াকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৯৯পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও নগদ ১৪,২০০ টাকা উদ্ধার করা হয়। বাচ্চু মিয়া এলাকা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here