বেনাপোল ৫ লাখ হুন্ডির টাকাসহ এক ভারতীয় নাগরিক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৯, ২০১৯

বেনাপোল ৫ লাখ হুন্ডির টাকাসহ এক ভারতীয় নাগরিক আটক

জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি -বেনাপোল চেকপোষ্টের রফতানি গেটে অভিযান চালিয়ে ৫ লাখ হুন্ডির টাকা সহ জাকির গাজী (২৯) নামে একজন ভারতীয় নাগরীককে আটক করেছে বিজিবি । বুধবার দুপুরে বেনাপোল বন্দরের রফতানি গেট থেকে হুন্ডির টাকা সহ ওই ভারতীয় নাগরীকেেক আটক করে বিজিবি। আটক ভারতীয় হুন্ডি পাচারকারী জাকির গাজী ভারতের বনগাঁ এলাকার সামছুর গাজির ছেলে।


বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি একজন ভারতীয় হুন্ডি পাচারকারী বেনাপোল চেকপোষ্টের রফতানি গেট দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোল বাজারের দিকে যাচ্ছে । এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম, ল্যান্স নায়েক নজরুল ইসলাম, ল্যান্স নায়েক হুমায়ুন, সিপাহী সিদ্দিকুর রহমান ও সিপাহী বদরুল সেখানে অভিযান চালিয়ে হুন্ডি পাচারকারী জাকির গাজী কে ৫ লাখ হুন্ডির টাকা সহ আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. আরিফুল হক ৫ লাখ হুন্ডির টাকা সহ জাকির গাজী নামে এক জন হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, টাকা সহ ভারতীয় পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

Post Top Ad

Responsive Ads Here