সরিষাবাড়ীতে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৯, ২০১৯

সরিষাবাড়ীতে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ৪৮তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (৮ জানুয়ারী) সরিষাবাড়ীর শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সরিষাবাড়ী শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কামরুন নাহার। উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, হিসাব কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, একাডেমীক সুপারভাইজার রুহুল আমীন বেগ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা ওয়াজেদা পারভীন। ক্রীড়া প্রতিযোগীতায় ক্রিকেট, ব্যাডমিন্টন, দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ব ও গোলক নিক্ষেপসহ মোট ৩৫টি ক্রীড়া প্রতিযোগিতায় ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। বিকেলে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন 

Post Top Ad

Responsive Ads Here