রাঙামাটিতে তিনদিনব্যাপী নাট্য উৎসব শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ১৯, ২০১৯

রাঙামাটিতে তিনদিনব্যাপী নাট্য উৎসব শুরু

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর আয়োজনে রাঙামাটিতে তিনদিনব্যাপী শুরু হয়েছে নাট্য উৎসব। 

শনিবার সন্ধ্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্য উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক (ভাঃ) রুনেল চাকমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক সুগত চাকমা, রাঙামাটি সূর নিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা’সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নের্তবৃন্দরা। 
নাট্য উৎসব উদ্বোধনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, একটি জাতির প্রধান পরিচয় হচ্ছে তার ভাষা ও সাংস্কৃতি। তিনি বলেন, বাংলা ভাষার পাশাপাশি আমাদের পার্বত্য লে রয়েছে বিভিন্ন নৃ-গোষ্ঠীর বসবাস। রয়েছে তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতি। তাদের সাংস্কৃতিকে চর্চা ও তুলে ধরার জন্য নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটসহ যারা কাজ করে যাচ্ছে তাদেরকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।  তিনি বলেন, বর্তমান সরকার নৃ-গোষ্ঠীদের উন্নয়নে সর্বদা কাজ যাচ্ছে। পার্বত্য অ লের শিক্ষার্থীরা যাতে তাদের নিজস্ব ভাষায় পড়ালেখা করতে পারে সে লক্ষে নৃ-গোষ্ঠীদের ভাষা অক্ষরে বই প্রদান করছে। শিক্ষাথীদের সঠিকভাবে পড়ানোর জন্য জেলা পরিষদ হতে শিক্ষকদের নৃ-গোষ্ঠীদের ভাষা অক্ষরের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যা অব্যহৃত থাকবে। তিনি পার্বত্য লে বসবাসরত সকল ধর্ম-বর্নের মানুষের উন্নয়ন ও কল্যানে  সবাইকে এগিয়ে আসার আহŸান জানান। 
তিনদিনব্যাপী নাট্য উৎসবে শনিবার রাঙামাটি জুম ফুল থিয়েটারের পরিবেশনায় চাকমা নাটক আদেই ধন, রবিবার খাগড়াছড়ি য়ামুক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ত্রিপুরা নাটক কিয়ক্খা ও সোমবার শেষদিনে রাঙামাটি ফু-কালাং সাংস্কৃতিক একাডেমীর পরিবেশনায় ত ঙ্গ্যা নাটক গিঙিলি ম স্থ করা হবে। 

Post Top Ad

Responsive Ads Here