দোয়ারায় উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান আনোয়ার মিয়া আনু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ১৪, ২০১৯

দোয়ারায় উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান আনোয়ার মিয়া আনু

দোয়ারা প্রতিনিধি-জাতীয় সংসদ নির্বাচন শেষে উপজেলা পরিষদ নির্বাচনের খবরে এবার তোড়জোড় শুরু হয়েছে দোয়ারাবাজার  উপজেলায়।

 ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে দেয়া হয়েছে ঘোষনা এরপর থেকে উপজেলা আওয়ামীলীগে তোড়জোড় শুরু হয়েছে মার্চে দলীয় প্রতীকে নির্বাচন হবে এমনটি ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। কেউ আবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগাম দোয়া চেয়ে স্ট্যাটাসও দিয়েছেন। যেহেতু এবারের নির্বাচন হবে দলীয় প্রতীকে, সেজন্যে নিজের পক্ষে মনোনয়ন আদায় করতে অনেকেই চেষ্টা করছেন দলের কাছাকাছি থাকতে। সর্বশেষ ২০১৪সালে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয় সমর্থন নিতে হয়েছিল প্রার্থীদের। 
চেয়ারম্যান পদে এবার মাঠে নেমেছেন ৮০’ দশকে রাজপথের সৈনিক কাজী আনোয়ার মিয়া আনু। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিনি বিভিন্নভাবে প্রচার-প্রচারনায় বার্তা দিচ্ছেন।
দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে তিনি এগিয়ে রয়েছেন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় একাধিক প্রতিষ্ঠানের কমিটিতে থেকে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছেন তিনি।
আসছে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পাওয়ার পুরোপুরি আশাবাদ ব্যক্ত করে কাজী আনোয়ার মিয়া আনু জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কল্যানের রাজনীতি করি। আমার বিশ্বাস সার্বিক দিক বিবেচনায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দল আমাকে মনোনয়ন দেবে। 

Post Top Ad

Responsive Ads Here