মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙাামাটিতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম বিষয়ে রাঙামাটির কর্মরত ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার দুপুরে শেষ হয়েছে।
রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী দিনে রাঙামাটি ২৯৯ নং আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের (সাবেক) প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণাথী সংবাদকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন মো. মঞ্জুরুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখায়াৎ হোসেন রুবেল প্রমুখ।এ প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটিতে কর্মরত ইলেকট্রোনিক্স মিডিয়ার ২৩জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

