বেলকুচিতে জেলা পরিষদের কম্বল বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ১৪, ২০১৯

বেলকুচিতে জেলা পরিষদের কম্বল বিতরন

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের যমুনা বিধত বেলকুচির চরাঞ্চল ও এলাকার অসহায় তাঁত শ্রমিক অসহায় শীতার্তদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

 সোমবার দিনভর শাহপুর, বেলকুচি মহিলা ডিগ্রী কলেজ ও বানিয়াগাঁতীতে কম্বল বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ লতিফ বিশ্বাস। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, দলের নেতা গাজী লুৎফর রহমান মাখন, ভিপি সিরাজুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন। তখন লতিফ বিশ্বাস তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবার মানষিকতা নিয়ে সকলের পাশে দাঁড়ানোয় পৃথিবী জুড়ে মানবতার নেত্রী হিসেবে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই এখন তাকে অনুসরন করছে। তাই আমাদের সকলেরই যার যার অবস্থান থেকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তবেই ইহকাল ও পরোকালে শান্তি মিলবে। পরে ১ হাজার ৭৫০টি কম্বল অসহায়দের মাঝে বিতরন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here