বেলকুচিতে সিএনজি ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে আহত ৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ১৪, ২০১৯

বেলকুচিতে সিএনজি ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে আহত ৬

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-সিরাজগঞ্জের বেলকুচিতে সিএনজি ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। সোমবার দুপুরে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন সড়কে এনায়েতপুর থেকে আসা সিএনজি ও বিপরীতগামী মাইক্রোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের ৪  জন সিএনজি ডাইভার সহ মোট ৬ জন আহত হয়।


আহতরা হলেন, এনায়েতপুর থানাধীন খুকনী আটারদাগ এলাকার মৃত ওমর আলীর ছেলে ওয়াহেদ আলী (৩৫), শেরপুর জেলার গজারিয়া এলাকার মজিব উদ্দিনের ছেলে জহর আলী(৫০), তার বড় ভাই সুরুজ আলী (৫৫), জহর আলীর ছেলে কবির হাসান(১৬) আকাশ (১২),সিএনজি ডাইভার আলমগীর হোসেন (২৮)।
বেলকুচি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল আমিন জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন জানান,  ৬ জন আহত অবস্থায় হসপিটালে আসলেও জহর আলী ও ওয়াহেদের অবস্থা আশংঙ্কা জনক মনে হলে তাদের সিরাজগঞ্জ সদর হসপিটালে প্রেরন করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘাতক সিএনজি ও মাইক্রো ঘটনাস্থল থেকে  জব্দ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here