ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন মদনপুর গ্রামস্থ এলাকা হতে ১২০ বোতল ফেন্সিডিল এবং ১ কেজী ৭০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৬।গত ২০ এপ্রিল ২০১৯ ইং তারিখ আনুমানিক ১৯.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন মদনপুর গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ২০.৪৫ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন মদনপুর গ্রামস্থ জনৈক মোঃ ফরহাদ হোসেন পিন্টু এর বাড়িতে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন পিন্টু (৩৮), পিতা-মৃত নজরুল ইসলাম তরফদার, সাং-মদনপুর (মধ্যপাড়া), থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১২০ বোতল ফেন্সিডিল, ১ কেজী ৭০০ গ্রাম গাঁজা, ০২টি মোবাইল সেট, ০২টি সীম কার্ড ও মাদক বিক্রয় লব্ধ নগদ ১,৯১৫/- টাকা উদ্ধার করা হয়।

