মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাউখালীতে সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম-গোপাল কৃঞ্চ নাথ (৬০)। রোববার রাত১২টার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার পোয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চকলেটের লোভ দেখিয়ে ৭ বছর বসয়ী এক শিশুকে রাঙামাটির কাউখালী উপজেলার পোয়া পাড়া এলাকা মীর সুপার মার্কেটের নীচতলায় সিড়িঁতে নিয়ে যায় স্থানীয় চিত্র শিল্পে নামে পরিচিত গোপাল কৃঞ্চ নাথ। সেখানে শিশুটিকে জোড় করে ধর্ষনের চেষ্টা করে। শিশু চিৎকার করলে গোপাল পালিয়ে যায়। পরে বাড়ি গিয়ে শিশুটি তার মাকে কাদতে কাদতে বিষয়টি খুঁলে বলে। পরে তার-বাবা মা বিষয়টি স্থানীয়দের জানালে ঘটনাস্থলের পাশের দোকানে সিসিটিভি ক্যামেরায় ভিডিও চিত্রে এ ঘটনার সত্যতার প্রামাণ পাওয়াই তারা। পরে মেয়েটির বাবা ও চাচা থানায় অভিযোগের প্রেক্ষিতে গোপাল চন্দ্র নাথকে আটক করে পুলিশ। গোপাল চন্দ্র নাথ এর আগেও আরেকটি এ ধরনের ঘটনা ঘটিয়েছিল বলে দাবি স্থানীয়দের।
রাঙামাটি কাউখালী উপজেলা থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। আদালতের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করা হবে।
#

