রাঙামাটিতে ২লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার:৪জনের বিরুদ্ধে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০১৯

রাঙামাটিতে ২লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার:৪জনের বিরুদ্ধে মামলা

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে অবৈধভাবে পাছার কালে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২লাখ টাকা। রোববার মধ্যরাতে রাঙামাটির ঘাগড়া ইউনিয়ন বাজার থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। 

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রাঙামটি শহর থেকে একটি কাঠ বোঝায় ট্রাক যার নং (চট্টমেট্রো-ড ১১-২৩৩৪) চট্টগ্রাম এর দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া ইউনিয়ন বাজার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ট্রাকটিকে আটক করে। বন-কর্মকর্তাদের দেখে কাঠ ভর্তি ট্টাক ফেলে পালিয়ে যায় চালকসহ অসাধু ব্যবসায়ীরা। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গুদা, গুদগুদিয়া, চম্পা, করই গাছের ২৪০টি রদ্দা। যার ঘটফুট ১৫২.৪৯ মিটার কাঠ উদ্ধার করা হয়। এ কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ২লাখ টাকা। পরে ঘাগড়া বনবিভাগের  সুলক্ষন ও পরীক্ষণ সহকারী  বন কর্মকর্তা বাদি হয়ে ১৯২৬সালে বন আইনের ৪০/৪২ধারায় অজ্ঞাত নামা চার জনকে আসামী করে রাঙামাটি কতোয়ালী থানায় মামরা দায়ের করে।

এব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, নিয়মিত টহলের পাশাপাশি বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা পাহাড়ের বন সংরক্ষণ করছেন। বন বিভাগ অবৈধ প্রচারকারীর বিরুদ্ধে যথেষ্ট স্বচ্চার। অবৈধ কাঠ পাচার কারীদের কোনভাবে ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাঠগুলো আমরা জব্দ করেছি। 

Post Top Ad

Responsive Ads Here