মেহের আমজাদ, মেহেরপুর//
ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আয়োজনে গতকাল সোমবার বিকালে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় গ্রামীন নারীদের আইন বিষয়ক ধারণা দান ও সচেতনতা তৈরি করার জন্য ৩ দিনের "মানবাধিকার ও আইন শিক্ষা" ক্লাস শুরু হয়েছে। ক্লাসে মুসলিম পারিবারিক আইন, হিন্দু পারিবারিক আইন, মুসলিম উত্তরাধিকার আইন, হিন্দু উত্তরাধিকার আইন, ভুমি আইন ও যৌন হয়রানি বিষয়ক আইন সহ প্রয়োজনীয় আইন সম্পর্কে ধারণা দেয়া হয়। দারিয়াপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে, নারী (সংরক্ষিত ) ইউনিয়ন পরিষদ সদস্য আসমানী'র বাড়িতে ৩২ জন নারীর অংশগ্রহণে মানবাধিকার ও আইন শিক্ষা বিষয়ক ক্লাশ শুরু হয়। ক্লাস পরিচালনা করেন ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা অফিসার মোছাঃ মাইফুন্নেছা, ক্লাস শুরুর সময় সেখানে উপস্থিত ছিলেন ব্র্যাক মুজিবনগর অফিসের শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান ও মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন।

