ভিসি’র পদত্যাগের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯

ভিসি’র পদত্যাগের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে


সময় সংবাদ ডেস্ক//
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে পঞ্চম দিনের মত আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হলেও তা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

এর আগে, আন্দোলনের মুখে শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও অধিকাংশ শিক্ষার্থী হল ছাড়েননি। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আজ সোমবারও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। ভিসির পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠছে পুরো বিশ্ববিদ্যালয়। এ সময় আন্দোলনকারীরা ভিসির নানা অনিয়ম, দুর্নীতি নিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভিসি’র পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ঝড়, বৃষ্টি বা অন্য যতো ধরনের বাধাই আসুক না কেন তারা তা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাবে। যতক্ষণ না দুর্নীতিবাজ ভিসি পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

Post Top Ad

Responsive Ads Here