আনন্দ টিভি’র শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার পেলেন টাঙ্গাইলের মেহেদী হাসান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯

আনন্দ টিভি’র শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার পেলেন টাঙ্গাইলের মেহেদী হাসান

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল:
আনন্দ টিভি’র সারা দেশের মফস্বল পর্যায়ে অপরাধ বিষয়ক প্রতিবেদনের জন্যে শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সনদ পেলেন টাঙ্গাইল উত্তর প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী (মৃদুল)। তিনি কালিহাতী উপজেলার মাইস্তা গ্রামের তোফাজ্জল হোসেন চৌধুরীর একমাত্র সন্তান। তার বর্তমান নিবাস টাঙ্গাইল পৌরসভার দেওলা। সে আনন্দ টিভি ছাড়াও জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।

জানা যায়, আনন্দ টিভি’র উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতে এক আনন্দ উৎসবের আয়োজন করে। এ অনুষ্ঠানে সর্বমোট ১৪ জন প্রতিনিধিকে তাদের কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন বিভাগে এ সম্মাননা প্রদান করা হয়। 

এ অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, আনন্দ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, টুরিস্ট পুলিশ সুপার ইকবাল হোসেন, অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল সুরকান আহমেদ, কক্সবাজার সদর র‌্যাব- ১৫ এর অধিনায়ক আজিম আহমেদ, আনন্দ টিভি’র এইচআর এডমিন সাইফুল ইসলাম, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মিরন আহমেদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী প্রমুখ। 


Post Top Ad

Responsive Ads Here