সময় সংবাদ ডেস্ক//
সিলেটের রেজিস্ট্রি মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার মঙ্গলবার সকালে সমাবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করেন।দুপুরের পর এ সমাবেশ অুষ্ঠিত হবে। এর আগে সমাবেশ নিয়ে দোদুল্যমান অবস্থা বিরাজ করছিল।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) গোলাম কিবরিয়া সমাবেশের অনুমতির বিষয়টি তাদের জানিয়েছেন বলে উল্লেখ করেন শামসুদ্দিন দিদার।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ২টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতিথি হিসেবে আরও থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

