রাজধানীর ৪ ক্লাবে অভিযান, প্রত্যেকটিতেই মিললো ক্যাসিনো সরঞ্জাম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯

রাজধানীর ৪ ক্লাবে অভিযান, প্রত্যেকটিতেই মিললো ক্যাসিনো সরঞ্জাম

সময় সংবাদ ডেস্ক//
এবার রাজধানী মতিঝিলের চার ক্লাবে অভিযান চালালো পুলিশ। ক্লাবগুলো হলো- আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া। 

রোববার বিকেল ৩টা ২০ মিনিটের অভিযান শুরু হয়।সাংবাদিকদের অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন।

অভিযানে রাজধানীর বাণিজ্যিক এলাকাখ্যাত মতিঝিলের চারটি ক্লাব থেকেই ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একটি ক্লাবে মিলেছে নগদ টাকা, মদ ও সিসা।তবে অভিযানের ভয়ে আগে থেকেই ক্লাবগুলো খালি থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে চারটি ক্লাবেই তালা ঝুলিয়ে দেয় পুলিশ।

অভিযানে ভি‌ক্টো‌রিয়া ক্লাব থে‌কে ক্যা‌সি‌নোর সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া মদ, সিসাও পাওয়া গেছে।তবে সেখানে ক্লাব কর্তৃপক্ষের কাউকে পায়নি পুলিশ।

এছাড়া আরামবাগ ও দিলকুশা ক্লাবে ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে। অভিযানের খবর পেয়ে ভেতরের থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।আর ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবে মিলেছে ক্যাসিনো সরঞ্জাম।

এর আগে রাজধানীর ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাবে অভিযানের পরদিন শুক্রবার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র এবং ধানমণ্ডি ক্লাবে অভিযান চালিয়েছে র‌্যাব। কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

এ সময় আরও চারজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ধানমণ্ডি ক্লাবের বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করা হয়েছে। এ ছাড়া এদিন এজাক্স ক্লাব ও কারওয়ান বাজার মৎস্যজীবী ক্লাব ঘিরে রাখলেও ক্লাব দুটি বন্ধ থাকায় শেষ পর্যন্ত অভিযান স্থগিত করে র‌্যাব।

Post Top Ad

Responsive Ads Here