গ্রেফতারের অগে ৬ মন্ত্রীকে ফোন দেন জি কে শামীম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯

গ্রেফতারের অগে ৬ মন্ত্রীকে ফোন দেন জি কে শামীম

সময় সংবাদ ডেস্ক//
গ্রেফতারের আগে ছয় মন্ত্রীকে ফোন দিয়েছিলেন টেন্ডার কিং জি কে শামীম। ঘনিষ্ঠ কজন শীর্ষ নেতার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন। কারও কাছ থেকেই তেমন কোনো সাড়া পাননি শামীম। শেষমেশ তার হাতের শেষ অস্ত্রটি কাজে লাগান। র‌্যাব কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব দিয়ে বসেন। বলেন, ‘১০ কোটি টাকা দিবো, বিনিময়ে আমাকে গ্রেফতার করা যাবে না। অফিস-বাসা কোথাও তল্লাশিও চলবে না।’ 

টেন্ডার কিং এর এমন ঘুষের প্রস্তাবে ক্ষুব্ধ হন র‌্যাব কর্মকর্তা। তার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। শামীম বুঝতে পারে, এবার আর কোনো কিছুতেই শেষ রক্ষা হবে না। ধরা তাকে পড়তেই হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য দিয়ে বলেছে, রিমান্ডে থাকা শামীমের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসব তথ্যে পুলিশ কর্মকর্তারাও বিব্রত হচ্ছেন। কজন মন্ত্রী ও নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় নাম ভাঙিয়ে প্রভাব খাটাতেন সরকারের বিভিন্ন পর্যায়ে। মন্ত্রীদের বাসায় তার যাতায়াত ছিল নিয়মিত। আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের সঙ্গেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তার ক্ষমতার দাপটের কাছে অসহায় ছিলেন সরকারি কর্মকর্তারা। 

সশস্ত্র দেহরক্ষী নিয়ে গাড়িতে হুইসেল বাজিয়ে সরকারি দফতরগুলোতে যখন তিনি ঢুকতেন, ছাত্রলীগ-যুবলীগের অনেককেই দেখা যেত তার লট বহরে। রুমে প্রবেশ করতেই কর্মকর্তাদের অনেকেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেতেন। পিডব্লিউডিতে তার প্রবেশ ঘটে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার মাধ্যমে। এমনই এক পরিস্থিতিতে সময়ের সব চেয়ে আলোচিত ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন এই টেন্ডার কিং জি কে শামীম। 

Post Top Ad

Responsive Ads Here