ফতুল্লার আস্তানা থেকে আটকরা নব্য জেএমবি: মনিরুল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯

ফতুল্লার আস্তানা থেকে আটকরা নব্য জেএমবি: মনিরুল

সময় সংবাদ ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লার শিহারচরের তক্কার মাঠ এলাকার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে আটক ৩ জন নব্য জেএমবির সদস্য। সম্প্রতি ঢাকার  পাঁচটি হামলা ও হামলাচেষ্টার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সোমবার দুপুরে বাড়িটিতে অভিযান চলাকালে সাংবাদিকদের মনিরুল বলেন, এ বাড়িটিতে বিস্ফোরণ ও বোমা তৈরির কিছু সরঞ্জাম রয়েছে যা বিগত সময়ে ঢাকায় যেসব বিস্ফোরণে উদ্ধার করা হয়েছে তার সঙ্গে মিল রয়েছে।

তিনি বলেন, মূলত এ বাড়িতে তারা ছিল না। পাশের একটি বাসা থেকে রুমি নামে একজনকে আটক করা হয়েছে। আর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। ঢাকার বড় বড় হামলার সঙ্গে তার যোগসূত্র রয়েছে।

অভিযান এখনও শেষ হয়নি, পরে আরো বিস্তারিত জানানো হবে বলে জানান মনিরুল।

এর আগে ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

এসময় জয়নাল আবেদীনের দু’ছেলেসহ তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন- ফরিদ উদ্দিন রুমি (২৭), ফরিদের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও আরেক ছেলে জামাল উদ্দিন রফিক (২৩)।

সকাল সাড়ে ১০টার দিকে টিনশেডের বাড়িটিতে প্রবেশ করেন বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা।

Post Top Ad

Responsive Ads Here