ঝিনাইদহে দেদারসে চলছে অনুমোদন বিহীন রমরমা সুদের ব্যবসায় এতে সর্বশান্ত হচ্ছে গ্রাহকরা। ভুক্তভোগিদের কাছ থেকে জানা যায় ঝিনাইদহ শহরের পাড়া মহল্লায় “মিলা সমাজ সেবা সংস্থা” নামে একটি অনুমোদন বিহীন সংস্থা চড়াসুদে গ্রাহককে ঋণ দিচ্ছে। শহরের আদর্শ পাড়ায় কবি সুকান্ত সড়ক ঝিনাইদহের ঠিকানায় এনজিও’র নামে এই অবৈধ সংস্থাটি পরিচালিত হচ্ছে। এ সংস্থাটি ২০১৮সালে স্থাপিত হলেও এর কোন রেজিস্টেশন নাই। কোন বৈধ কমিটিও নাই সংস্থাটির। শহরের আদর্শ পাড়ার সোহেল আহম্মেদ নামে এক ব্যক্তি নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ বে-আইনি ভাবে এই সুদে ব্যবসায়টি পরিচালনা করছেন। শতকরা ৩০ থেকে ৬০ভাগ সুদে অসহায় মানুষদের ঋণ প্রদান করে চাপ প্রয়োগ করে ঋণ আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে কয়েক জন ঋণ গ্রহিতার সাথে কথা বলে জানা যায়,তারা ১০হাজার টাকা ঋণ নিয়ে ৪মাস পরে ১২হাজার টাকা পরিশোধ করেছেন। সংস্থায় ১০০জন সদস্য আছে বলে জানা গেছে। সংস্থার মালিক হোসেল আহম্মেদ ওরফে তাহাজ্জেল জানান সংস্থাটির অনুমোদনের জন্য ঝিনাইদহ সমাজসেবা অফিসে আবেদনের জন্য কাগজপত্র তৈরী করছি, এর ভিত্তিতে প্রাথমিক ভাবে কার্যক্রম শুরু করেছি এবং অল্প কিছু লোক কে লোন দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জেলা সমাজসেবা অফিসার জানান আমাদের অফিসে মিলা সমাজ সেবা সংস্থা নামে কোন বে-সরকারী সংস্থা অনুমোদনের জন্য আবেদন করেনি।
বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯
Home
অপরাধ
ঝিনাইদহ
বাংলাদেশ
সময় সংবাদ
bangladesh
ঝিনাইদহে চলছে অনুমোদন বিহীন এনজিও’র নামে রমরমা সুদের ব্যবসায়
ঝিনাইদহে চলছে অনুমোদন বিহীন এনজিও’র নামে রমরমা সুদের ব্যবসায়
Tags
# অপরাধ
# ঝিনাইদহ
# বাংলাদেশ
# সময় সংবাদ
# bangladesh
About সময় সংবাদ
bangladesh
লেবেলসমূহ:
অপরাধ,
ঝিনাইদহ,
বাংলাদেশ,
সময় সংবাদ,
bangladesh
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

