মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও মেহেরপুর থিয়েটার এর পরিবেশনায় গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে
৭১-এর কথা নাটক মঞ্চায়ন হয়েছে।
মেহেরপুর থিয়েটার এর সভাপতি হাসানুজ্জামান মালেকের রচনায় এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচানায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক " ৭১-এর কথা"নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আনোয়ারুল ইসলাম ,আব্দুল ওয়াদুদ,আব্দুল মান্নান, আলী রেজা, মমিনুল ইসলাম প্রমুখ ।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাদুসুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য্য সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক উপভোগ করেন। এর আগে নতুন প্রজন্মের সাথে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় এবং এ এধরনের নাটক বেশী বেশী মঞ্চায়ন প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

