সড়ক দুর্ঘটনায় কালের কষ্ঠের মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯

সড়ক দুর্ঘটনায় কালের কষ্ঠের মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন আহত

মেহের আমজাদ, মেহেরপুর//
দৈনিক কালের কন্ঠ’র মেহেরপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। বুকের এবং পায়ের হাড় ক্ষতিগ্রস্থ হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বিসিক শিল্পনগরীর কাছে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক ইয়াদুল মোমিন মোটরসাইকেলযোগে গাংনী উপজেলা শহর  থেকে মেহেরপুরে  ফেরার পথে বিসিক শিল্পনগরীর সামনের সড়কে একটি অবৈধ ইঞ্জিন চালিত পাখি ভ্যানের তার মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে সে মানাত্মক জখম হয়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে  উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।তার অবস্থা আশংকাজনক হওয়ায়  মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়ীত্বরত চিকিৎসক ইয়াদুল মোমিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। মেহেরপুর জেলার স্থানীয় সাংবাদিকরা তার দ্রত সুস্থতা কামনা করেছেন।

Post Top Ad

Responsive Ads Here