কালিয়াকুটা হাওরে নৌকাডুবিতে নিহত ৪, নিখোঁজ ১০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯

কালিয়াকুটা হাওরে নৌকাডুবিতে নিহত ৪, নিখোঁজ ১০




                                       
সময় সংবাদ ডেস্ক//
 সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাডুবিতে ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ রয়েছেন আরো  ১০ জন।

মঙ্গলবার রাতে উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাটি ঝড়ের কবলে পড়লে ডুবে যায়। এতে ৪ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছে। স্থানীয়রা তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল।

Post Top Ad

Responsive Ads Here