বড়াইগ্রামে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০২, ২০১৯

বড়াইগ্রামে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।  সোমবার সকালে বনপাড়া¯’ উপজেলা চত্বরে  নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। 
ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি কর্মকর্তা ইকবাল আহসান, বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও প্রভাষক সুরাইয়া আক্তার কলি এবং অন্যদের মধ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন। ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সাথে রেখে আয়োজিত তিনদিনের এই মেলা শেষ হবে মঙ্গলবার বিকেলে। উদ্বোধনের পর মেলায় বিভিন্ন নার্সারীর ২০ টি দোকানে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা ও কলপ প্রদর্শনী ও বিক্রি শুরু হয়। 

Post Top Ad

Responsive Ads Here