আবু মুসা নাটোর থেকে-
নাটাের জজ কাের্টর পিপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. শাহজাহান কবিরের বড়ভাই মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হােসেন (৭৬) হৃদক্রিয়া বন্ধ হয় ইন্তেকাল করেছেন। ইনা লিল্লাহি--ওয়া ইন্না ইলাহি রাজিউন। সােমবার জানাজা শেষে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমজাদ হােসেন উপজেলার গােপালপুর উত্তপাড়া গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র। মত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতী-নাতনী, আতœীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত শুক্রবারে তিনি হঠাৎ বুকের ব্যাথায় অস্তির হয়ে পড়লে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান চিকিৎসাধীন থাকাবস্থায় গত রবিবারে রাতে ইন্তেকাল করেন।মৃতের সহােদর ভাই এ্যাড. শাহজাহান কবির এসব কথা জানান।
গােপালপুর ঈদগাহ মাঠে আয়াজিত তার জানাজায়ে নামাজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনােয়ার পারভেজ, উপজেলা চেয়ারম্যান ডা.সিদ্দিকুর রহমান পাটােয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হােসেন সহ হাজারাে মানুষ।

