পদ্মায় জাল ফেলে মাছের বদলে মদ পেলেন জেলে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯

পদ্মায় জাল ফেলে মাছের বদলে মদ পেলেন জেলে

 সময় সংবাদ ডেস্ক//
পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন এক জেলে। কিন্তু, মাছের বদলে ২৮ বোতল বিদেশি মদ ও একটি মোবাইলফোন পেয়েছেন তিনি। 

রোববার সকালে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জের গোয়ালিয়া বাজার সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, জেলেরা পদ্মায় মাছ ধরার সময় তাদের জালে একটি প্লাস্টিকের ড্রাম আটকে যায়। ওই ড্রাম দেখে জেলেদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে উপপরিদর্শক গোপাল চন্দ্র মন্ডল ফোর্সসহ ঘটনাস্থলে যান। নদী থেকে ড্রাম উদ্ধার করে উপরে নিয়ে আসা হয়। ড্রাম খুলে ২৮ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।

পুলিশের ধারণা, মাদক বিক্রেতারা নদী পথে নতুন পদ্ধতিতে মদ পাচার করছিল। আর পাচারের জন্য ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন। লোকেশন শনাক্ত করে মাদক কারবারিরা যেন মদগুলো পায় সেজন্য মোবাইল ফোন রাখা হয়েছিল।

Post Top Ad

Responsive Ads Here