স্বামীর প্রেমিকাকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটালেন স্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯

স্বামীর প্রেমিকাকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটালেন স্ত্রী


ময় সংবাদ ডেস্ক//
পরকীয় নিয়ে স্বামী নারায়ণকে আগে দেখেই সন্দেহ মণিকা সরকারের। এদিন স্বামী ঘর থেকে বের হতেই পিছু নেন তিনি। শেষ পর্যন্ত মণিকার সন্দেহই সত্যি হলো।

একটি জুতোর শোরুমের সামনে প্রেমিকা অনিতা (ছদ্মনাম) সহ স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন মণিকা।

এরপর যা ঘটেছে তা চমকে দেওয়ার মতো। দুজনকে সেখান থেকে ধরে এনে বেধড়ক মারধর শুরু করেন মণিকা। অনিতাকে একটি ল্যাম্প পোস্টে বেঁধে ফেলেন মণিকা। অবস্থা বেগতিক দেখে কোনোমতে পালিয়ে বাঁচেন নারায়ণ।

জি নিউজ জানায়, রোববার রাত ৮টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রায়গঞ্জের মোহনবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

মণিকা সরকারের দাবি, তার স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন ওই নারী। এর ফলে দীর্ঘ ২৯ বছরের তাদের সংসার এখন ভাঙার মুখে।

শান্তিনগরের রাস্তায় এক নারীকে আরেক নারী বেধড়ক পেটাচ্ছেন দেখে লোকজন জড়ো হয়ে যান। তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সুবিচারের আশ্বাস দিয়ে অনিতাকে উদ্ধার করে নিয়ে যান।

Post Top Ad

Responsive Ads Here