গুলশানে স্পা সেন্টারে অভিযান, ১৯ নারী-পুরুষ আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯

গুলশানে স্পা সেন্টারে অভিযান, ১৯ নারী-পুরুষ আটক

সময় সংবাদ ডেস্ক//
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত নাভানা টাওয়ারে অবস্থিত স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে ওই টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলার স্পা’ সেন্টারগুলোতে অভিযান চালায় পুলিশ। 

গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এখানে অভিযান পরিচালিত হচ্ছে। সেখান থেকে ১৬ জন নারী ও ৩ জন পুরুষ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্পা সেন্টারগুলো হলো- লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা।

এর আগে রোববার বিকেলে রাজধানী মতিঝিলের চার ক্লাবে অভিযান চালায় পুলিশ। ক্লাবগুলো হলো- আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া। 

অভিযানে রাজধানীর বাণিজ্যিক এলাকাখ্যাত মতিঝিলের চারটি ক্লাব থেকেই ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একটি ক্লাবে মিলেছে নগদ টাকা, মদ ও সিসা। তবে অভিযানের ভয়ে আগে থেকেই ক্লাবগুলো খালি থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে চারটি ক্লাবেই তালা ঝুলিয়ে দেয় পুলিশ।

অভিযানে ভি‌ক্টো‌রিয়া ক্লাব থে‌কে ক্যা‌সি‌নোর সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া মদ, সিসাও পাওয়া গেছে।তবে সেখানে ক্লাব কর্তৃপক্ষের কাউকে পায়নি পুলিশ।

এছাড়া আরামবাগ ও দিলকুশা ক্লাবে ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে। অভিযানের খবর পেয়ে ভেতরের থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।আর ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবে মিলেছে ক্যাসিনো সরঞ্জাম।


Post Top Ad

Responsive Ads Here