ব্যাটারী চালিত রিক্সা শ্রমিকদের ধর্মঘট মানববন্ধন কর্মসূচি পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯

ব্যাটারী চালিত রিক্সা শ্রমিকদের ধর্মঘট মানববন্ধন কর্মসূচি পালন

সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুর শহরকে যানজট মুক্ত করতে স্থানীয় প্রশাসন ও পৌরসভা যৌথভাবে শহর থেকে ব্যাটারী চালিত রিক্সা বন্ধ করে দেওয়া ও রিক্স থেকে ব্যাটারী খুলে নেওয়ার ঘোষনার প্রতিবাদে ফরিদপুরে তিন দফা দাবিতে ব্যাটারী চালিত রিক্সা শ্রমিকদের ধর্মঘট চলছে। 

রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে একটানা বিকেল ৬টা পর্যন্ত। রিক্সা ধর্মঘটের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। ধর্মঘট চলাকালে শহরের গোয়ালচামট ১নং সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রিক্সা শ্রমিক ও মালিকগন। ৩০মিনিট স্থায়ী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জিন্নাত সরদার, মো. আতিয়ার হোসেন, গফুর মোল্যা, মো. আক্কাস আলী।

বক্তারা বলেন, অবিলম্বে ফরিদপুর পৌরসভা থেকে দুই হাজার ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স, পৌরসভার রিক্সা স্ট্যান্ড ফেরত দিতে দেওয়া ও ব্যাটারী চালিত রিক্সা চালানো সরকারি নিষেধাজ্ঞা তুলে নিওয়ার আহবান জানান। বক্তারা বলেন, ব্যাটারী চালিত একটি রিক্সা তৈরীতে ৫৫ থেকে ৬০হাজার টাকা খরচ হয়েছে। আর এই টাকার পুরোটাই এনজিওদের কাছ থেকে ঋণ নিয়ে তৈরী করা হয়েছে। সরকার যদি এখন এই রিক্সা থেকে ব্যাটারী তুলে দেয় তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে কিভাবে চলব। আর কিভাবেই ঋণের টাকা শোধ করব। আর সেজন্যই দ্রুত ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স প্রদানের দাবী জানান বক্তারা।

Post Top Ad

Responsive Ads Here