রাজধানীর ফুয়াং ক্লাবে অভিযান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯

রাজধানীর ফুয়াং ক্লাবে অভিযান

সময় সংবাদ ডেস্ক//
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। ক্লাবটিতে দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো চলছিল বলে অভিযোগ রয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে পুলিশের তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে ডিএমপির ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় রোববার চারটি ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

অভিযানে চারটি ক্লাবেই ক্যাসিনোর সরঞ্জাম পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধভাবে ক্যাসিনো ও জুয়া চালানোর দায়ে এসব তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।

এদিন রাতেও গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। সেন্টারগুলো হলো- লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা। অভিযানে ১৬ নারী ও ৩ জন পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়।

Post Top Ad

Responsive Ads Here