আমার নগ্ন ছবির জন্য এই সার্ভারে প্রবেশ করুন! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯

আমার নগ্ন ছবির জন্য এই সার্ভারে প্রবেশ করুন!


NEWS DESK//LIFE//
হ্যাকিংয়ের শিকার হয়েছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী ডেমি লোভাটো। সম্প্রতি এই গায়িকার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক করে বেশ কিছু নগ্ন ছবি ফাঁস করা হয়েছে। পাশাপাশি চ্যাটিং অ্যাপ ‘ডিসকোর্ড’ সার্ভারের একটি লিংক শেয়ার করে লেখা হয়েছে, আমার নগ্ন ছবির জন্য এই সার্ভারে প্রবেশ করুন। ইতোমধ্যে ছবিগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করেছে ডেমির টিম। ডিসকোর্ডের মুখপাত্র পেজ সিক্স ডটকমে বলেছেন, আমাদের প্ল্যাটফর্মে এ ধরনের অবৈধ্য কাজে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। বিষয়টি জানার পরই আমরা লিংকটি বন্ধ করে দিয়েছি। এদিকে ডেমি লোভাটোর এই ঘটনায় ভীষণ ক্ষিপ্ত হয়েছেন তার ভক্তরা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একজন লিখেছেন, তারকাদের নগ্ন ছবি প্রকাশ খুবই নিচু ও অসম্মানজনক কাজ। অন্য একজন লিখেছে, এ ধরনের কাজে আমি বিরক্ত। অন্তত ডেমির সঙ্গে এমনটা করা ঠিক হয়নি। আরেকজন লিখেছেন, ডেমি লোভাটোর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আপনার হয়তো জানা নেই এটি কতটা বিপজ্জনক এবং এর পরিণতি কী হতে পারে। ছবিগুলো চোখে পড়লেই তা রিপোর্ট করুন। তবে ডেমির ছবি ফাঁসের ঘটনা নতুন নয়। এর আগে সাবেক বয়ফ্রেন্ড উইলমার ভালডেরামার সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছিল। ব্যক্তিগত জীবনে বেশ বাজে সময় পার করছেন তিনি। কয়েকদিন আগে বয়ফ্রেন্ড মাইক জনসনের সঙ্গে তার ব্রেকআপ হয়েছে। পরবর্তী সময়ে মাত্রারিক্ত ওষুধ সেবনের পর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। হার্ট অ্যাটাক, নো প্রমিসেস, সলো, গিভ ইয়োর হার্ট অ্যা ব্রেক, সরি নট সরি গানগুলো গেয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন ডেমি লোভাটো। নগ্ন ছবি ফাঁসের ঘটনায় এখনো কোনো মন্তব্য করেননি তিনি।

Post Top Ad

Responsive Ads Here