নাটোরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯

নাটোরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


আবু মুসা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলা পীরগাছা এলাকা থেকে তামান্না খাতুন টিয়া (১৭) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮ টার সময় উপজেলার পীরগাছা এলাকার রাখালগাছা মোড়ে একটি আম বাগান থেকে গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

তামান্না খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার সমসপাড়া গ্রামের মোঃ আব্দুর রশীদের মেয়ে। সে পুঠিয়া উপজেলা সাধনপুর পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজের এইচ এসসির প্রথম বর্ষের ছাত্রী ছিলো।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার প্রক্রিয়া চলছে। পরিবারের সাথে কথা বলে বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।

Post Top Ad

Responsive Ads Here