জনগণ শেখ হাসিনার সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে- ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

জনগণ শেখ হাসিনার সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে- ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন


ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বলেই দেশে উন্নয়নের জোয়ার বইছে। জনগণ সে উন্নয়নের সুফল ভোগ করছে।

 
বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
শহরতলির তাম্বুলখানা এলাকার কবি জসীমউদ্দীন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা।
 
সম্মেলনের উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের অ্যাডভোকেট সভাপতি সুবল চন্দ্র, ঝর্ণা হাসান, খন্দকার ইশতিয়াক হোসেন মারুফ, নূর মোহাম্মদ মাজেদ প্রমুখ।
 
পরে বিকেলে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করার কথা রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here