আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলা হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এসময় ১৫ টি উচ্চ বিদ্যালয় ও ৭টি মাদ্রাসার ৩জন করে শিক্ষার্থী অংশ নেয়। বিকাল ৪টায় প্রতিযোগিতায় বিজয়ীসহ সকল অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ক বই বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, উপজেলা সহকারী প্রোগ্রামার টিপু সুলতান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপ্না বৈধ্য প্রমুখ।

