সাকিব নিষিদ্ধ হওয়ায় হতাশ মাগুরাবাসী, শাস্তি প্রত্যাহার দাবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

সাকিব নিষিদ্ধ হওয়ায় হতাশ মাগুরাবাসী, শাস্তি প্রত্যাহার দাবি

সময় সংবাদ ডেস্ক//
বিশ্ব বরণ্য ক্রিকেটার মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসানকে আইসিসি’র দেয়া ১ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সাকিবের নিজ জেলা মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বুধবার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মাগুরাবাসী ও খেলোয়াড়রা এই কর্মসূচির আয়োজন করে।


এ সময় নো সাকিব, নো ক্রিকেট, সাকিবকে দেয়া নিষেধাজ্ঞা মানি না মানবো না বলে শ্লোগান দেন বিক্ষোভকারীরা। অন্যায়ভাবে সাকিবের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে। এই শাস্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। 

এদিকে আইসিসি ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে ১ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার খবরে মঙ্গলবার রাতেই মাগুরার ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা নেমে আসে। এ খবর জানার পর শহরের ক্রিকেটপ্রেমী মানুষ এর তীব্র নিন্দা জানিয়েছে। চায়ের দোকান থেকে হাট-বাজার, মার্কেটসহ মাগুরা শহরের প্রতিটি মানুষ এ ঘটনা শোনার পর মর্মাহত হন। 
মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বক্তব্য রাখেন। 

জেলার অন্যতম ক্রীড়া সংগঠক ও ইয়াং স্টার একাডেমীর পরিচালক বাকির আনজাম বারকি জানান, ১ বছর সাকিবের ক্রিকেট থেকে সরে থাকা বাংলাদেশের জন্য বড় বিপর্যয়। সামান্য ভুলের কারণে তার এ দায় আমরা মাগুরাবাসী মেনে নিতে পারছি না। একজন ভালো খেলোয়াড় দলের জন্য খুবই জরুরি। তাই আলরাউন্ডার খেলোয়াড় বলেই তার চাহিদা অনেক বেশি । সাকিব দলে থাকা মানেই দলের জন্য অনেক শক্তি। 

সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেহেদী হাসান উজ্জল জানান, ঘটনাটি শোনার পর আমি খুবই মর্মাহত হয়েছি। শুধু তার নিজ জেলা মাগুরা নয়, সারাদেশ আজ সাকিবের জন্য কাদঁছে। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব বাংলাদেশের জন্য গর্বের। এটা আন্তর্জাতিক চক্রান্ত বলে আমি মনে করি। 

শহরের ক্রিকেট ফ্যান আকাশ, জয়, সাকিব, তুর্যসহ তাজিল জানান, সাকিব আল হাসান মাগুরার গর্ব। সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট অসম্পন্ন থাকবে। ১ বছর সাকিব ক্রিকেট খেলতে না পারলে বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে। আমরা চাই সাকিব ক্রিকেটে আবার ফিরে আসুক। 

সাকিব ভক্ত রিফাত খান জানান, আমরা খুবই মর্মাহত হয়েছি। সাকিব শুধু মাগুরার অহংকার নয়, সারা বিশ্বের গর্ব। বাংলাদেশ দলে সাকিব না থাকলে তা হবে বড় ক্ষতির কারণ। 

সাকিব আল আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল তার ছেলের ১ বছর ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি মর্মাহত হয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here