হিলি দিনাজপুর সংবাদদাতা:
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভে”ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার দুপুর ১ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুণ্য রেখায় বিজিবির পক্ষ থেকে দিনাজপুর সেক্টরের নায়েব সুবেদার রফিকুল্লাহ ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার জয়পাল সিং এর হাতে ২ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে দীপাবলীর শুভে”ছা জানান ও একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেনসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপ¯ি’ত ছিলেন।
বিজিবির দিনাজপুর সেক্টরের নায়েব সুবেদার রফিকুল্লাহ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দিপাবলী উপলক্ষ্যে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডারের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভে”ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব গুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভে”ছা জানিয়ে থাকে। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ রেওয়াজ চলে আসছে এতে করে দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে বলে জানান তিনি।

